• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরিশাল

হাঁস-মুরগির দোকানেই পাত্র-পাত্রী খোঁজার গল্প

বরিশাল প্রতিনিধি
  ২৫ আগস্ট ২০২৬, ১৩:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সন্ধ্যা নামতেই জমে ওঠে বরিশাল নগরীর চৌমাথা বাজার। কোথাও মাছের হাঁকডাক, কোথাও হাঁস-মুরগি কেনাবেচার ব্যস্ততা। সেই ভিড়ের মধ্যেই একটি দোকানের নাম থমকে দাঁড় করাতে পারে যে কাউকে ‘বরিশাল ম্যারেজ মিডিয়া’। দোকানের সামনে গেলে দেখা যাবে, বিয়ের কার্ড কিংবা পাত্র-পাত্রীর ছবি নয়, সাজানো আছে মুরগি, রাজহাঁস ও চিনা হাঁস। এক পাশে কবুতরের বাচ্চা, অন্য পাশে খাসি-ছাগল-গরুর মাংস। অথচ এই দোকানেই বসে প্রতিদিন কেউ না কেউ খোঁজেন পাত্র, কেউ পাত্রী। তাহলে কি হাঁস-মুরগির সঙ্গে বিয়েরও কোনো যোগসূত্র আছে? সেই গল্পটা হাঁস-মুরগির নয়, এক ঘটকের দুই দশকের জীবনের গল্প।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দোকানের মালিক শহিদুল ইসলাম স্বপন। প্রায় ২০ বছর ধরে তিনি ঘটকালির সঙ্গে যুক্ত। তিনি জানান, বরিশাল বিভাগের ছয় জেলায় তিনি ২৫০টির বেশি বিয়ে করিয়েছেন। পাত্র-পাত্রীর খোঁজ দিতে গিয়ে পরিচিতি তৈরি হয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে। সেই পরিচিতি ও অভিজ্ঞতাকেই তিনি কাজে লাগাচ্ছেন এখনো।

স্বপন বলেন, আমি ঘটক হিসেবে রায়বারি করি, আবার দেশি মুরগিও বিক্রি করি। দেশি মুরগি, রাজহাঁস, চিনা হাঁস, কবুতরের বাচ্চা থেকে শুরু করে লাইভ ওয়েটে খাসি, ছাগল ও গরুর মাংস বিক্রি করি। আর পাশাপাশি চলে ঘটকালি।

কেন এমন নাম রাখা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, অনেক ক্রেতা হাঁস-মুরগি কিংবা খাসি কিনতে এসে আমার কাছে ভালো পাত্র বা পাত্রী খোঁজেন। তাঁদের অনেকের বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। আমি নিজে থেকে বেচাকেনার সময় কাউকে বিয়ের কথা বলি না। তবে ফেসবুকে আমার কার্যক্রম দেখে অনেকেই ফোন করেন।

বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের বাসিন্দা শহিদুল ইসলাম স্বপন স্থানীয় বারেক চাপরাশির ছেলে। তাঁর বরিশাল ম্যারেজ মিডিয়া নামের ফেসবুক ও ইউটিউব কার্যক্রমও রয়েছে। সেখানে বিয়ে-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও কর্মকাণ্ড তুলে ধরেন তিনি।

স্বপনের ঘটকালির শুরুটা অবশ্য ব্যবসা হিসেবে ছিল না। নিজের এক ভাইয়ের বিয়ের জন্য পাত্রী খুঁজতে গিয়ে তাঁর হাতে কয়েক শ পাত্রীর জীবনবৃত্তান্ত আসে। ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরও অনেক জীবনবৃত্তান্ত তাঁর কাছে থেকে যায়। সেগুলো থেকেই তিনি অন্য পাত্রদের জন্য পাত্রী খোঁজা শুরু করেন। এরপর ধীরে ধীরে পাত্র-পাত্রীর অভিভাবকেরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে থাকেন। তৈরি হয় বড় একটি যোগাযোগের নেটওয়ার্ক।

একপর্যায়ে তাঁর কাছে এক হাজারের বেশি পাত্র-পাত্রীর জীবনবৃত্তান্ত জমা হয়। তখন ডিশের লাইনের স্থানীয় টিভি চ্যানেল এবং স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিতে শুরু করেন। এতে বরিশালজুড়ে সাড়া পান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জনপ্রিয় হলে সেখানেও বিয়ের বিজ্ঞাপন দেওয়া শুরু করেন।

স্বপন বলেন, একসময় চৌমাথা সোনালী ব্যাংকের সামনে আমার অফিস ছিল। পরে বাড়িভাড়া বেড়ে যাওয়ায় অফিস ছেড়ে দিই। আর ম্যারেজ মিডিয়ার ব্যবসায় বিয়ে ছাড়া নির্দিষ্ট কোনো আয় ছিল না। তাই প্রায় পাঁচ বছর আগে বরিশাল ম্যারেজ মিডিয়া নামেই চৌমাথা বাজারে হাঁস-মুরগি ও খাসি বিক্রির দোকান দিই।

ঘটকালির আয় সম্পর্কে স্বপনের বক্তব্যও কিছুটা ব্যতিক্রমী। তার দাবি, ঘটকালিতে নানা ধরনের নয়ছয় করে বেশি টাকা আয় করা সম্ভব। কিন্তু তিনি সে পথে হাঁটেননি। তাঁর ভাষায়, মিথ্যা তথ্য দিয়ে পাত্র বা পাত্রীকে বড়লোক ঘরে বিয়ে দিয়ে অর্থ উপার্জন করার সুযোগ থাকলেও তিনি তা করেন না।

তিনি বলেন, আমি সেসব পারি না। পারলে তো বিকল্প ব্যবসা দিতে হতো না। বিয়ের পর দুই পরিবার খুশি হয়ে যা দেয়, তাতেই আমি খুশি। এমনও বিয়ে দিয়েছি, যেখানে ৩০ হাজার টাকা বকশিশ পেয়েছি। আবার সাধারণভাবে একটি বিয়ে করিয়ে দিলে ন্যূনতম ১০ হাজার টাকা আয় করা সম্ভব।

তার দাবি, ঘটকালির মাধ্যমে এমনও বিয়ে হয়েছে, যার পর পাত্র বা পাত্রীকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। এখনো তাঁদের অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন এবং সুখে-দুঃখে পাশে থাকেন।

স্বপনের কাছে ঘটকালির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই পক্ষকে সঠিক তথ্য দেওয়া। তিনি বলেন, নয়ছয় করি না বলেই পাত্র-পাত্রীর জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র দুই পরিবারকে বুঝিয়ে দিই। এরপর তারা নিজেরা যাচাই-বাছাই করে বিয়ের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন

কুড়িগ্রামে সার লুট: অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ

একসঙ্গে একাধিক প্রেম, তিন তরুণীর হাতে প্রকাশ্যে গণপিটুনি

কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট, আতঙ্কে মেহেন্দীগঞ্জের গ্রামবাসী

চৌমাথা বাজারে তাঁর দোকানে একদিকে ক্রেতারা হাঁস-মুরগি ও মাংস কিনতে আসেন, অন্যদিকে কেউ কেউ খোঁজ নেন পাত্র-পাত্রীর। ফলে দোকানটি এখন শুধু কেনাবেচার জায়গা নয়, অনেকের কাছে বিয়ের সম্ভাব্য সম্পর্কেরও এক অদ্ভুত ঠিকানা।

শহিদুল ইসলামের স্বপ্ন, জীবনের শেষ দিন পর্যন্ত সুনামের সঙ্গে বরিশাল ম্যারেজ মিডিয়া চালিয়ে যাওয়া। তার কাছে ব্যবসার পাশাপাশি ঘটকালি এখন দুই দশকের পরিচিতি, সম্পর্ক ও মানুষের আস্থার একটি অংশ।

কেএম

  • বরিশাল
  • ঘটক
  • পাত্র-পাত্রী
  • বরিশাল ম্যারেজ মিডিয়া
এ সম্পর্কিত আরও খবর
শ্রমিক মারধরের বিচার ও মাহিন্দ্রা বন্ধের দাবিতে বরিশালে ফের বাস ধর্মঘট
শ্রমিক মারধরের বিচার ও মাহিন্দ্রা বন্ধের দাবিতে বরিশালে ফের বাস ধর্মঘট
বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩
বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩
ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি
ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি
মাহিন্দ্রা-সিএনজি চালকদের ধর্মঘট, বরিশালে লোকাল বাস চলাচল বন্ধ
মাহিন্দ্রা-সিএনজি চালকদের ধর্মঘট, বরিশালে লোকাল বাস চলাচল বন্ধ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।