দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্ধারিত সময়সূচি বাস্তবায়নে লক্ষ্মীপুর শহরে অভিযান চালিয়ে রাত ৮টার পর দোকান খোলা রাখায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান, শপিং মল ও মার্কেট খোলা রাখার নির্দেশনা রয়েছে। রাত ৮টার পর জরুরি সেবার আওতাভুক্ত ওষুধ ও খাবারের দোকান ছাড়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিধান রয়েছে।
অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় চারটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় ব্যবসায়ী ও উপস্থিত সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানে লক্ষ্মীপুর জেলা পুলিশ সহযোগিতা করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই