দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের একটি শাখার ভেতর থেকে এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে শহরের সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখায় এ ঘটনা ঘটে।
চুরি যাওয়া টাকার মালিক আবু ইউসুফ বাবুল জেলা সাব-রেজিস্ট্রি অফিসের পে-অর্ডারের টাকা জমা দিতে ব্যাংকে গিয়েছিলেন।
ব্যাংক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আবু ইউসুফ ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে যান। টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে তিনি পাশের একটি টেবিলে বসে জমার ভাউচার লিখছিলেন। এ সময় গ্রাহকের বেশে ব্যাংকে থাকা চক্রের এক সদস্য কৌশলে টাকার ব্যাগটি নিয়ে চলে যায়।
পরে বিষয়টি বুঝতে পেরে ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আবু ইউসুফ বাবুল বলেন, ‘জেলা সাব-রেজিস্ট্রি অফিসের পে-অর্ডারের জন্য ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে গিয়েছিলাম। টাকা কাউন্টারের সামনে রেখে ভাউচার লেখার সময় চক্রটি টাকা নিয়ে পালিয়ে যায়।’
সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার প্রধান মো. শরীফুল হক বলেন, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন। এ সময় চোর চক্র কৌশলে টাকাগুলো নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাদের শনাক্তের চেষ্টা করছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই