দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাড়িয়াছনি এলাকায় এ র্যালির আয়োজন করে বাড়িয়াছনি যুব সমাজ। বাড়িয়াছনি জামে মসজিদের সভাপতি শরিফুল ইসলাম শরীফের উদ্যোগে আয়োজিত র্যালিতে এলাকার তরুণ, যুবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মাদকের বিস্তার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
তারা বলেন, উঠতি বয়সী তরুণদের খেলাধুলা ও বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন মনু, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা হাবিবুর রহমান, দোলন ব্যাপারী, চিকিৎসক সবুজ ও আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
যে আই