দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ৪১ বছর ৮ মাসের চাকরিজীবন শেষে বাংলাদেশ পুলিশ থেকে অবসরে গেলেন কনস্টেবল মোহাম্মদ শের আলী। কর্মজীবনের শেষ কর্মস্থল চট্টগ্রামের আনোয়ারা থানায় সহকর্মীরা ফুল দিয়ে গাড়ি সাজিয়ে তাকে বিদায় জানান।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে আনোয়ারা থানায় শের আলীর বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় সহকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক সহকর্মী।
১৯৮৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন মোহাম্মদ শের আলী। দীর্ঘ কর্মজীবনে তিনি রাঙামাটি, খাগড়াছড়ি, ঢাকা মহানগর পুলিশ, কক্সবাজার, লক্ষ্মীপুরসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। সর্বশেষ প্রায় এক বছর আনোয়ারা থানায় দায়িত্ব পালন করেন তিনি।
বিদায়ী সংবর্ধনায় শের আলী বলেন, দীর্ঘ কর্মজীবনে অনেক সহকর্মীকে হারিয়েছেন। সুস্থ শরীরে সবার কাছ থেকে বিদায় নিতে পারায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সহকর্মীদের ভালোবাসা ও সহযোগিতার কথা সবসময় মনে থাকবে বলেও জানান তিনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, শের আলী দীর্ঘ ৪১ বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শেষ প্রতিষ্ঠান থেকে তাকে সুন্দর ও স্মরণীয়ভাবে বিদায় দিতে এ আয়োজন করা হয়েছে। তার ও তার পরিবারের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন তিনি।
পটিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ শের আলী দুই ছেলে ও দুই মেয়ের জনক। চাকরিজীবনের ইতি টেনে এখন পরিবারের সঙ্গে অবসর জীবন কাটাবেন তিনি।
যে আই