দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পৌর শহরের ওয়ান ওয়ান ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা এবং মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানসহ ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান বলেন, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়টি যথাযথভাবে প্রতিপালন করা হয়নি। প্রাথমিকভাবে জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এমএম/