দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখা।
বিক্ষোভ কর্মসূচি থেকে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরিকল্পনা বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে পরিবেশ, কৃষিজমি ও স্থানীয় মানুষের বসতভিটা রক্ষার আহ্বান জানান সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভে বক্তারা বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে ফুলবাড়ীর কৃষিজমি, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত না নেওয়ারও দাবি জানান তারা।
সম্প্রতি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার ফুলবাড়ীসহ বিভিন্ন স্থানে ওপেন-পিট পদ্ধতিতে কয়লা উত্তোলনের দিকে যাচ্ছে। একই সঙ্গে আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ জ্বালানি নীতি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
ফুলবাড়ীতে কয়লা উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলে আসছে। নতুন করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি সামনে আসায় স্থানীয় পর্যায়ে আবারও প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে।
যে আই