দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি পৌরসভায় শুরু হয়েছে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। শহরের নয়টি খাল পর্যায়ক্রমে পরিষ্কার করে পানি প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
বুধবার সকালে শহরের পূর্ব চাঁদকাঠি ভিআইপি সড়ক সংলগ্ন খাল পরিষ্কারের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে পৌর এলাকার নয়টি খাল পরিষ্কার করা হবে। দীর্ঘদিন ধরে খালগুলোতে জমে থাকা ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে এ উদ্যোগ।
পৌর প্রশাসক জুলিয়া সুকায়না বলেন, খাল ও ড্রেন পরিষ্কারের পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে নাগরিকদেরও সচেতন হতে হবে। বাসাবাড়ির ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে অথবা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে অপসারণের আহ্বান জানান তিনি।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, খাল পরিষ্কারের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানও অব্যাহত থাকবে। শহরের খালগুলো দখল ও দূষণমুক্ত রেখে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
যে আই