দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহে র্যাবের অভিযানে ১ হাজার ৬৫০ বোতল ফেনসিডিলসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ সময় কাভার্ড ভ্যানের চালক শাহীনকে আটক করা হয়।
বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে শহরের হামদহ বাইপাস মোড়ে এ অভিযান চালায় ঝিনাইদহ র্যাব।
র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমাম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হামদহ বাইপাস মোড়ে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষভাবে তৈরি আলাদা চেম্বারে লুকানো অবস্থায় ১ হাজার ৬৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক শাহীনকে আটক করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল মালেকের ছেলে।
র্যাব জানায়, উদ্ধার করা ফেনসিডিল, কাভার্ড ভ্যান ও আটক শাহীনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
যে আই