দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভূমি নিবন্ধন ফি ও কর জমার দীর্ঘদিনের ম্যানুয়াল পদ্ধতির অবসান ঘটিয়ে এ-চালানের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে রাজস্ব জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে মঙ্গলবার এ কার্যক্রমের পাইলটিং শুরু হয়।
বুধবার(১৯ আগস্ট) দুপুরে অনলাইন জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ।
সংশ্লিষ্টরা জানান, এতদিন ভূমি নিবন্ধন ফি ও বিভিন্ন কর সোনালী ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে ম্যানুয়ালি জমা দেওয়া হতো। এতে ব্যাংক থেকে সরকারি কোষাগারে অর্থ পৌঁছাতে সময় লাগত। নতুন এ-চালান ব্যবস্থায় নিবন্ধন ফি ও কর সরাসরি রিয়েল টাইমে সরকারি কোষাগারে জমা হবে। ফলে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি বাড়ার পাশাপাশি অর্থ জমার প্রক্রিয়াও সহজ হবে।
উদ্বোধনী বক্তব্যে আইজিআর শামীমা আফরোজ বলেন, এ-চালানের মাধ্যমে ভূমি নিবন্ধন ফি ও অন্যান্য কর রিয়েল টাইমে সরকারি কোষাগারে জমা দেওয়ার মধ্য দিয়ে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। ভূমি নিবন্ধন থেকে পাওয়া বিপুল পরিমাণ রাজস্ব আর সরকারি কোষাগারের বাইরে পড়ে থাকবে না। এতে নাগরিকরা দ্রুত ও সহজে ভূমি নিবন্ধন সেবা পাবেন।
অনুষ্ঠানে জেলা রেজিস্ট্রার মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এআইজিআর (অর্থ) মহসীন আলম, ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মুনিরুল হাসান, সহকারী প্রকল্প পরিচালক মো. জুবায়ের হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার কানিজ ফাতেমা জানান, সদর সাব-রেজিস্ট্রার অফিসে পাইলটিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে সারাদেশে এ-চালানের মাধ্যমে ভূমি নিবন্ধন ফি ও কর জমা নেওয়া হবে। এ-চালান ব্যবস্থার সঙ্গে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা সিস্টেমের আন্তঃসংযোগ সম্পন্ন হলে পুরো প্রক্রিয়া আরও সহজ, নির্ভুল ও স্বয়ংক্রিয় হবে।
এতে নাগরিক হয়রানি কমার পাশাপাশি সরকারি রাজস্ব ব্যবস্থাপনাও আরও গতিশীল হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবহারকারীদের উপস্থিতিতে দুটি দলিলের নিবন্ধন ফি এ-চালানের মাধ্যমে জমা দিয়ে সফলভাবে রাজস্ব আদায়ের কার্যক্রম সম্পন্ন করা হয়।
যে আই