দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে দুর্যোগ ও অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের রোগীদের তাৎক্ষণিকভাবে নিরাপদে সরিয়ে নেওয়া, উদ্ধার শেষে প্রাথমিক চিকিৎসা এবং দুর্ঘটনাকবলিত রোগীদের দ্রুত ব্যবস্থাপনা বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় দুর্যোগ ও অগ্নিকাণ্ডের পরিস্থিতিতে হাসপাতাল থেকে রোগীদের নিরাপদে বের করে আনা, উদ্ধার কার্যক্রম এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
মহড়াটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এনায়েত হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস/