দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। ঢাক-ঢোল ও ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের সঙ্গে ঘোড়ার গাড়িতে করে শহর প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা নোমানীয় ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের চৌরঙ্গী মোড়, কলেজ রোড হয়ে ভায়না গোলচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. গোলাম জাহিদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ জেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালি ও সমাবেশে অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. গোলাম জাহিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ সমান সুযোগ-সুবিধা পাবেন।
তিনি নেতাকর্মীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এমএস/