দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত শাহাদাৎ হোসেন (৪০) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিগড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে শাহাদাৎ হোসেন ভুক্তভোগী যুবতীর শয়নকক্ষে ঢুকে কাপড় দিয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে চলে যাওয়ার সময় এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর শারীরিকভাবে সুস্থ হয়ে ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানান। পরে ওই দিন রাতেই বিচার চেয়ে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রেকর্ড করে।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছেন। ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
যে আই