দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বন্ধ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৬ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতাকর্মীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে হাতে হারিকেন, খালি থালা ও বাটি নিয়ে অংশ নেন।
ঢাকা মহানগর উত্তর এনসিপির সদস্য ফেরদৌস আমেনা এবং ঢাকা উত্তর এনসিপির ১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মাযহারুল ইসলাম ইমরানের নেতৃত্বে আয়োজিত এই মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রশক্তির সদস্য সচিব মোহাম্মদ লিমন মোল্লা, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কোটালীপাড়া উপজেলা এনসিপির সদস্য তৌহিদুল ইসলাম এবং কাশিয়ানী উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব মেহেদী হাসান আবিদ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে উঠেছে। অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার এবং জনস্বার্থে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান নেতারা।
কেএম