দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বড়দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কালিয়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘন করে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বাহিরডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে মিলন আহমেদ (২২) ও পেড়লী গ্রামের হুরুল খানের ছেলে রকিবুল খান (২৭) প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
কালিয়া উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস ও বড়দিয়া নৌ পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৯টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, বড়দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমএস/