দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চাকা পরীক্ষা করার সময় প্রাইভেটকারের চাপায় আল আমিন (২০) নামে এক ট্রাকের সহকারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন যশোরের খোলাডাঙ্গা-চাঁচড়া এলাকার মফিজুর রহমানের ছেলে।
নড়াইল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশভিটা এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রাকের সহকারী আল আমিন ট্রাকটির চাকা পরীক্ষা করছিলেন। রাত ৮টার দিকে যশোর থেকে নড়াইলগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
যে আই