দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর থানায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ এজাহার দেওয়া হয়।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয়রাস্তা মোড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানকে নিয়ে সংসদ সদস্য আমির হামজার কথিত কটূক্তির প্রতিবাদে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ।
এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষে গাড়িতে করে নিজ বাড়িতে ফিরছিলেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছয়রাস্তা মোড়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রমের সময় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটে।
আমির হামজার অভিযোগ, গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে তাঁর গাড়িতে হামলা চালান। পরে ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িতদের শনাক্ত করে তাদের নামেই এজাহার দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি এজাহার পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএম/