দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্বশত্রুতার জের ধরে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মীর এমদাদুল হক শাহমীর (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনসুর আহমদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। পরে রাতে অভিযান চালিয়ে মনসুর আহমদকে গ্রেপ্তার করা হয়। আহত শাহমীর একই গ্রামের সিরাজ মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে শাহমীরের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে একই গ্রামের আবদুল বারিকের ছেলে মনসুর আহমদসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/