দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতের বেশে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ওই ব্যবসায়ী ও তার ১৬ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা গায়েনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুন নাহার আক্তার (৩৫) ওই এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের (৪১) স্ত্রী। আহত মঞ্জুরুল ইসলাম ও তার মেয়ে সানজিদা আক্তার মিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোররাতে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। আশপাশের কেউ যাতে সহায়তায় এগিয়ে আসতে না পারে, সেজন্য দুর্বৃত্তরা পাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদের ঘরও বাইরে থেকে আটকে দেয়।
এরপর তারা ঘরে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে মঞ্জুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে ততক্ষণে গুরুতর আহত কামরুন নাহার ঘটনাস্থলেই মারা যান।
উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মো. ফয়জুর রহমান বলেন, বাড়ির আসবাবপত্র গোছানো অবস্থায় পাওয়া গেছে। পরিবারের সদস্যরা হাসপাতালে থাকায় কোনো মালামাল খোয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, হামলার ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ডাকাতের বেশে এসে এ হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, অপরাধীদের শনাক্ত করতে অপরাধ তদন্ত দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
যে আই