দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রৌমারীতে বীর মুক্তিযোদ্ধাদের নামসংবলিত একটি নামফলক সাদা রং দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
রোববার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শহীদ মিনার ও পাশের চানমারী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চানমারী এলাকায় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেই স্মৃতি সংরক্ষণে সেখানে গুলির চিহ্নসহ নয়জন বীর মুক্তিযোদ্ধার নামসংবলিত একটি নামফলক স্থাপন করা হয়। তবে রাতের আঁধারে কে বা কারা সাদা রং দিয়ে ফলকে থাকা নামগুলো মুছে দেয়।
মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন, খবর পেয়ে শহীদ মিনার এলাকায় গিয়ে নামফলকটি সাদা রং দিয়ে মুছে ফেলার বিষয়টি দেখতে পান তিনি। ১৯৭১ সালে প্রশিক্ষণের সময় চানমারীতে গুলির চিহ্ন এবং পাশে নয়জন মুক্তিযোদ্ধার নামসংবলিত ফলক ছিল। এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
দেওয়ানগঞ্জের বাসিন্দা মুক্তিযোদ্ধা আলম মিয়া বলেন, তিনি রৌমারীতে প্রশিক্ষণ নিয়েছেন। ঘটনার কথা শুনে সেখানে এসেছেন। ১৯৭১ সালের স্মৃতি মুছে দেওয়ার চেষ্টায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
উপজেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চানমারীতে সেই সময়ের শত শত গুলির চিহ্ন রয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের নামফলক মুছে ফেলার ঘটনায় তাঁরা নিন্দা জানিয়েছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা হচ্ছে। রাতের অন্ধকারে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যে আই