দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল, জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০) এবং একই এলাকার নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।
স্থানীয়রা জানান, জুমার নামাজের আগে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তিন শিশু। গোসলের একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন।
পরে তিন শিশুকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জামদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সরোয়ার হুসাইন বলেন, পুকুরটি নিহত ফাহিমার পরিবারের। এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানে সাধারণত লোকজন গোসল করতেন না। পুকুরটি বাগানের মধ্যে হওয়ায় এর বেশ কিছু অংশ গভীর ছিল।
এ ঘটনায় জামদিয়া দক্ষিণপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বলেন, পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যে আই