দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের আগৈলঝাড়া ও মেহেন্দিগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে।
আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে মারা যাওয়া শিশুটির নাম আবু সাইদ। তার বয়স দুই বছর দুই মাস। সে বাগধা গ্রামের এনামুল হাওলাদারের ছেলে।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বদরুল আলম পরিবারের বরাত দিয়ে জানান, সকালে বাড়ির পাশে খেলছিল আবু সাইদ। একপর্যায়ে সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, মেহেন্দিগঞ্জ উপজেলার লতা ইউনিয়নের চর সোনাপুর গ্রামে পুকুরে ডুবে মারা গেছে আড়াই বছরের শিশু সাফোয়ান। সে ওই গ্রামের মো. সফিকুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে বাড়ির উঠানে খেলছিল সাফোয়ান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সামনের পুকুর থেকে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জেল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
যে আই