দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া কোর্ট স্টেশন ভবনে বোমাসদৃশ দুটি ব্যাগ ঘিরে মধ্যরাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রেলওয়ে থানা পুলিশ ব্যাগ দুটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ভেতরে কয়েকটি ইটের টুকরা পায়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে নকশিকাঁথা কাউন্টারের পাশে ব্যাগ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখে।
প্রায় আড়াই ঘণ্টা পর পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসাইন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ব্যাগ দুটি খুলে দেখেন। এ সময় ব্যাগের ভেতর কয়েকটি ইটের টুকরা পাওয়া যায়।
জিআরপি থানার ওসি হোসাইন জানান, ব্যাগ দুটি দেখে বোমাসদৃশ মনে হলেও তাতে কোনো বিস্ফোরক বা বোমাজাতীয় বস্তু পাওয়া যায়নি। ব্যাগের ভেতরে কয়েকটি ইটের টুকরা ছিল।
বোমাসদৃশ বস্তু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে মধ্যরাতে কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
এমএম/