দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কবিহীন ও অনুমোদনহীন বেকারি পণ্য তৈরি এবং মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে একটি বেকারি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার বরঙ্গাইল বাজারসংলগ্ন একটি বেকারি কারখানায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কবিহীন ও অনুমোদনহীন বেকারি পণ্য উৎপাদন করতে দেখা যায়। পাশাপাশি মানবদেহের জন্য ক্ষতিকর ও অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন।
অভিযানে মানিকগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত এবং জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএম/