দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মান্দারি বাজারে মোবাইল কোর্টের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) মান্দারি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, মেয়াদোত্তীর্ণ দই-মিষ্টি সংরক্ষণ, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা, ওজনে কারচুপি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার মতো অনিয়ম ধরা পড়ে।
এ সময় আল্লাহর দান মুদি দোকান, বনফুল সুপার স্টোর, আলমাস হোটেল ও একটি ফলের দোকানকে বিভিন্ন অপরাধে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯; অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬; পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় এসব জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান ও জান্নাতুল ছিদ্দিকা। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর তাজুল ইসলামসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ, খাদ্যের মান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই