• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • সিলেট
  • সিলেট

চুক্তির মেয়াদ শেষ হলেও সিসিকের একলিম আবদীন এখনো বহাল তবিয়তে

সিলেট প্রতিনিধি
  ১৩ আগস্ট ২০২৬, ১৯:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে অনিয়ম, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। সিসিকের সাবেক মেয়র শেখ রেহানার ঘণিষ্টজন আনোয়ারুজ্জামান চৌধুরীর আশীর্বাদপুষ্ট হয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেও সেই চুক্তির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেলেও এখনো বহাল তবিয়তে রয়েছেন একলিম আবদীন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও কিসের ভিত্তিতে এখন পর্যন্ত এমন একটি গুরুত্বপূর্ণ পদে কিভাবে তিনি বহাল তবিয়তে থাকেন সেই বিষয়টি নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

৫ আগস্টের পট পরিবর্তনের পর কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন একলিম আবদীন। সিটি করপোরেশনে দেখা মিলেনি তার। তবে হঠাৎ করেই আবার সিটি করপোরেশনে স্বপদে বহাল থাকতে দেখা যায় তাকে। বিষয়টি নিয়ে খোদ সিটি করেপারেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও নানা ক্ষোভ বিরাজ করছে। এমনকি কোনো ধরনের সরকারি অনুমোদন বা চুক্তি নবায়ন ছাড়াই তিনি গত ২১ মাসেরও বেশি সময় ধরে এই পদে আসীন থেকে বেতন-ভাতাসহ সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করে যাচ্ছেন। তবে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক এই নজিরবিহীন অনিয়ম ও জালিয়াতির বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেবেন বলে মনে করেন সচেতন মহল।

এই গুরুতর প্রশাসনিক অপরাধ ও অনিয়মের বিষয়টি নজরে আসার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৩ মে ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের 'সিটি কর্পোরেশন-১ শাখা' থেকে উপসচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং- ৪৬.০০.০০০০.০৭০.২৯.২৮৬.১৩-৪১৫) তার কাছে স্পষ্ট ব্যাখ্যা তলব করা হয়েছে। মন্ত্রণালয়ের স্মারকপত্রে উল্লেখ করা হয়, লেঃ কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন সিলেট সিটি কর্পোরেশনে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে ২০২৩ সালের ৮ ডিসেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছেন। তবে কোনো আইনি ভিত্তি বা কার আদেশে মেয়াদ শেষ হওয়ার পরও তিনি উক্ত পদে বহাল রয়েছেন এবং সরকারি সুযোগ-সুবিধা নিচ্ছেন, তার কোনো বৈধ প্রজ্ঞাপন বা দাপ্তরিক নথি স্থানীয় সরকার বিভাগে নেই।

আইন ও প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, সরকারের উচ্চপর্যায়ের কোনো অনুমোদন ছাড়া দীর্ঘদিন সরকারি পদ দখল করে রাখা এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে সুযোগ-সুবিধা নেওয়া স্পষ্টতই ফৌজদারি অপরাধ। সরকারি চাকরি আইন, ২০১৮ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এটি প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ আত্মসাতের শামিল। এছাড়া সামরিক বাহিনী থেকে সাজাপ্রাপ্ত একজন ব্যক্তি কীভাবে প্রশাসনিক পদে বহাল থাকেন সেটিওতদন্তের দাবি উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেন, ‘এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য দিতে পারবেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) অথবা প্রশাসক মহোদয়।’

আরও পড়ুন

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল-সমাবেশ, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; গ্রেপ্তার ৩

রিফাতের পরিবারকে ক্ষতিপূরণ, শিফাতের চিকিৎসার দাবিতে মহাসড়ক অবরোধ

ফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার বলেন, ‘একলিম এখনো চুক্তিতেই আছেন। কারণ তাকে যখন নিয়োগ দেয়া হয়, তখন চুক্তির নির্দিষ্ট কোন মেয়াদ ছিল না।’ এছাড়া মন্ত্রণালয়ে এ বিষযটি নিয়ে শুনানি হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কেএম

  • সিলেট
  • সিসিক
  • একলিম আবদীন
এ সম্পর্কিত আরও খবর
সিলেট স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকা হত্যার দায়ে গ্রেপ্তার ১
সিলেট স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকা হত্যার দায়ে গ্রেপ্তার ১
সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী
সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী
সিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।