• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ
  • ত্রিশাল

ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করলেন ইউএনও

ময়মনসিংহ প্রতিনিধি
  ১৩ আগস্ট ২০২৬, ১৮:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মী ও সাবেক ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান লিটনের ব্যক্তিগত কার্যালয় টিএমসি থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, ‘আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যের পরিচালনায় বসেছি। আমাদের মধ্যে এখন এ ধরনের কোনো বিষয় নেই। আমি অবশ্যই দুঃখ প্রকাশ করি। আমাদের একটি আইনসংগত কার্যক্রম চলমান অবস্থায় হঠাৎ করে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। এটা আমি দুঃখ প্রকাশ করি, এমনকি এটা আমি অনুভবও করি।’

এর আগে বুধবার (১২ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় বালু বিক্রির পয়েন্টে ওই ঘটনা ঘটে। অভিযানের সময় ইজারাদারের কর্মী সারোয়ার জাহান ওরফে বাচ্চু অভিযানে আসা কর্মকর্তাদের পরিচয় জানতে চাইলে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনওর নেতৃত্বে আনসার ও র‍্যাবের সদস্যরা বালু বিক্রির পয়েন্টে যান। সেখানে ইউএনও কাগজপত্র দেখতে চান। এ সময় সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান অভিযানে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চান। একপর্যায়ে ইউএনও তাকে পরপর দুটি থাপ্পড় দেন।

পরে র‍্যাবের এক সদস্য সারোয়ারকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন ইউএনও ওই সদস্যের কাছ থেকে একটি লাঠি নিয়ে সারোয়ারকে কয়েকবার আঘাত করেন বলে সিসিটিভি ফুটেজে দেখা যায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ইউএনওকে থামানোর চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারোয়ারকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।

আরও পড়ুন

হবিগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ইউএনও অফিসে বিক্ষোভ

যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

জলবায়ু অভিঘাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শিশু-কিশোরদের

ইজারাদারপক্ষের দাবি, সারোয়ারকে পরে র‍্যাবের গাড়িতে করে ত্রিশালের ধলা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ছেড়ে দেওয়া হলে স্বজন ও ইজারাদারপক্ষের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এমএম/

  • ছাত্রদল নেতা
  • মারধর
  • ইউএনও
  • ময়মনসিংহ
এ সম্পর্কিত আরও খবর
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল-সমাবেশ, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; গ্রেপ্তার ৩
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল-সমাবেশ, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; গ্রেপ্তার ৩
নিয়োগ স্থগিতের দাবিতে ইউএনও কার্যালয়ে হামলার অভিযোগ, ছাত্রদল নেতার হুমকির ভিডিও ভাইরাল
নিয়োগ স্থগিতের দাবিতে ইউএনও কার্যালয়ে হামলার অভিযোগ, ছাত্রদল নেতার হুমকির ভিডিও ভাইরাল
হবিগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ইউএনও অফিসে বিক্ষোভ
হবিগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ইউএনও অফিসে বিক্ষোভ
ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।