• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী

র‍্যাগিংয়ের শিকার নবীন শিক্ষার্থী হাসপাতালে, তদন্তে কমিটি

পটুয়াখালী প্রতিনিধি
  ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ আবাসিক হলে র‍্যাগিংয়ের শিকার হয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে এ ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১২ আগস্ট) রাতে হলের কমনরুমে পরিচয়পর্বের নামে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং করা হয় বলে অভিযোগ করেছে নবীন শিক্ষার্থীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নবীন শিক্ষার্থীদের অভিযোগ, এসময় মোহাম্মদ হাবিব নামের ভুক্তভোগী শিক্ষার্থী অসুস্থতার কথা জানালেও তিনি রক্ষা পায়নি বরং অসুস্থতার অভিনয় করার অভিযোগে তাকে ফের র‍্যাগিং করা হয়। একপর্যায়ে হাবিব গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানায়, সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ধমকানো, বাবা-মাকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ, মুখে সিগারেটের ধোঁয়া ছোড়া, কান ধরে উঠবস করানো এবং উল্টোভাবে গণনা করানো হয়। গণনায় ভুল হলে আবারও উঠবস করানো হয়। ভুক্তভোগী হাবিব পরিচয় দেওয়ার সময় নার্ভাস হয়ে পড়েন এবং শারীরিক অসুস্থতার কথা জানান। তবে তাতে কাজ হয়না বরং ফের র‍্যাগিংয়ের শিকার হন তিনি। রাত ১১টার দিকে তার হাত-পা ঠান্ডা হয়ে যায় এবং পায়ের সকল শক্তি হারিয়ে ফেলেছেন বলে জানান। পরে দু'জন শিক্ষার্থী তাকে গণরুমে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।

বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রশাসন কার্যক্রম শুরু করেছে। র‍্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের তথ্য প্রচার করা হচ্ছে না বলেও জানান তিনি।

আরও পড়ুন

জোড়া লাগা যমজ শিশু দুটি মারা গেছে

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

নড়াইলে ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, বিষয়টি অবগত হয়েছি। আমি র‍্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা আছে। প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান জানান, র‍্যাগিং একটি অপসংস্কৃতি। র‍্যাগিং প্রসঙ্গে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কেএম

  • পবিপ্রবি
  • র‌্যাগিং
  • পটুয়াখালী
  • তদন্ত কমিটি
এ সম্পর্কিত আরও খবর
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
নারী ও মদসহ আটক শেরপুর পাসপোর্ট অফিসের এডির বিরুদ্ধে তদন্ত কমিটি
নারী ও মদসহ আটক শেরপুর পাসপোর্ট অফিসের এডির বিরুদ্ধে তদন্ত কমিটি
দুমকীতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
দুমকীতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালীতে আদালতের আদেশের পরও জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ
পটুয়াখালীতে আদালতের আদেশের পরও জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।