দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় অভিযান চালিয়ে বস্তাভর্তি ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় প্রেম্রাসু মারমা নামে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় পাঁচটি বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া গুইসাপগুলোর মধ্যে ১০টি জীবিত ছিল। পরে সেগুলো বনে অবমুক্ত করা হয়। বাকি ১৪টি গুইসাপ মৃত অবস্থায় পাওয়া যায়। সেগুলো মাটিচাপা দেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বনপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুইসাপগুলো উদ্ধার করা হয়েছে। মূলত খাওয়ার উদ্দেশ্যে এগুলো ধরা হয়েছিল। জীবিত গুইসাপগুলো বনে ছেড়ে দেওয়া হয়েছে এবং মৃতগুলো মাটিচাপা দেওয়া হবে।
যে আই