দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটিতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এনছান আলী (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ তিমিরকাঠি এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এনছান আলী দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের মৃত দুলাল হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ তিমিরকাঠি এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় এনছান আলীকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন বাদী হয়ে এনছান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নলছিটি থানায় মামলা করেছেন।
ওসি মো. হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
যে আই