• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরিশাল

বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু

বরিশাল প্রতিনিধি
  ১৩ আগস্ট ২০২৬, ০৭:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম (৫০) মারা গেছেন। নয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার বিকেল ৪টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ আগস্ট ভোর ৬টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শাহ আলমের স্ত্রী হনুফা, তার মেয়ে ইতি এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে তিনজনকেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

চিকিৎসায় ইতি ও ফাহিম সুস্থ হয়ে উঠলেও হনুফার অবস্থার তেমন উন্নতি হয়নি। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, আহতদের চিকিৎসার সব খরচ জেলা ও বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে বহন করা হচ্ছে। হনুফার মরদেহ বরিশালে নিয়ে আসার খরচও প্রশাসন বহন করবে।

বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, হনুফার মৃত্যুর খবরে তারা মর্মাহত। আহতদের অবস্থা বিবেচনায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। ইতি ও ফাহিম সুস্থ হয়ে উঠলেও হনুফাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে বিস্ফোরণের কারণ ও বাড়িতে কীভাবে বোমাটি বিস্ফোরিত হলো, তা নিয়ে তদন্ত চলছে।

বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরিত বস্তুটি ছিল হাতে তৈরি বোমা। পটকার বারুদ ও পেট্রোলের সংমিশ্রণে এটি তৈরি করা হয়েছিল। এতে স্প্লিন্টার ব্যবহার করা হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত।

আরও পড়ুন

কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুলিশ সুপার বলেন, বোমা তৈরিতে অভিজ্ঞ কেউ এ ঘটনার পেছনে থাকতে পারে। এ ঘটনায় জামাল হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছেন।

পারিবারিক বিরোধ, পূর্বশত্রুতা, নাশকতা কিংবা আগস্ট মাসকে কেন্দ্র করে কোনো চক্রান্ত রয়েছে কি না সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

যে আই

  • মৃত্যু
  • বিস্ফোরণ
এ সম্পর্কিত আরও খবর
কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নোয়াখালীতে লবণবোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীতে লবণবোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু
কক্সবাজারে মাদক মামলায় ‘আয়নাবাজি’
কক্সবাজারে মাদক মামলায় ‘আয়নাবাজি’
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।