দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কলমাকান্দায় পৃথক স্থানে পানিতে ডুবে এক বছর ও ১৮ মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) উপজেলার রংছাতী ও পোগলা ইউনিয়নে এ দুর্ঘটনা দুটি ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় এক বছর বয়সী শিশু মুয়াজ। বুধবার দুপুরে তাকে পানিতে পড়ে থাকতে দেখে স্বজনরা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।
মুয়াজ কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার একমাত্র ছেলে।
অন্যদিকে, পোগলা ইউনিয়নের শুনই গ্রামে বাড়ির চারপাশে জমে থাকা বর্ষার পানিতে ডুবে মারা যায় ১৮ মাস বয়সী শিশু তাসকিন তারেক। সে ওই গ্রামের টিটু মণ্ডলের ছেলে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একই দিনে পৃথক দুটি ঘটনায় দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্ষার মৌসুমে পুকুর, জলাশয় ও বাড়ির আশপাশে জমে থাকা পানির কাছে শিশুদের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
যে আই