দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধারের ঘটনায় বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সকালে মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই বাসার বাসিন্দা আব্দুস সাত্তার মিয়া, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা তাহমিনা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম তিনজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার বিকেলে বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় কসাই। গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে ওই বাসায় তার যাতায়াত ছিল।
সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, বুধবার সকালে তাহমিনার সম্মতিতে বাবুল ওই বাসায় প্রবেশ করেন। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাহমিনাকে ছুরিকাঘাত করে হত্যা করেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, তাহমিনাকে হত্যার পর বাবুল ওই বাসায় সুরাইয়া বেগম ও আব্দুস সাত্তারকে দেখতে পান। পরে তাদেরও গলাকেটে হত্যা করেন তিনি।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর বাবুল মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
যে আই