দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ১৯৩ মেট্রিক টন মাছ অবতরণ হয়েছে। এ থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ৪২ লাখ টাকা।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
বিএফডিসি রাঙামাটি ব্যবস্থাপক ফয়েজ আল করিম বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার মাছ শুরুর প্রথম দিনেই অবতরণ ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, কাপ্তাই হ্রদে পানির স্তর অনুকূলে থাকা এবং দীর্ঘদিন মাছ শিকারে নিষেধাজ্ঞার কারণে এবার মাছের আকার ও উৎপাদন বেড়েছে।
বিএফডিসির তথ্য অনুযায়ী, প্রথম দিনে অবতরণ করা মাছের মধ্যে কার্পজাতীয় বড় মাছের পাশাপাশি বিপুল পরিমাণ চাপিলা ও কাচকি রয়েছে।
প্রথম দিনেই বিপুল পরিমাণ মাছ অবতরণ ও রাজস্ব আদায়ে মৎস্য ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। দীর্ঘদিন পর মাছ শিকার শুরু হওয়ায় রাঙামাটি ও খাগড়াছড়ির হাজারো জেলে ও শ্রমিকের কর্মব্যস্ততাও ফিরেছে। ঘাটগুলোতে দেখা গেছে পাইকারি ব্যবসায়ী ও ক্রেতাদের ভিড়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে পুরো মৌসুমে কাপ্তাই হ্রদ থেকে এবার রেকর্ড পরিমাণ মাছ আহরণ হতে পারে।
যে আই