• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • সাতক্ষীরা

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

সাতক্ষীরা প্রতিনিধি
  ১২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে পালিয়ে যাওয়া ৮৭ বন্দীর মধ্যে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় দুই বছর পর মঙ্গলবার রাতে শ্যামনগরের পৃথক দুটি অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে এখনো ৩৯ বন্দী পলাতক রয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গ্রেপ্তার দুজন হলেন শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী (৪৯) ও আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকি গ্রামের রফিকুল ইসলাম গাজী (৩৮)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, কারাগার থেকে পালানোর পর দুজনই নিজ নিজ এলাকায় আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে। অন্য পলাতকদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মনির হোসেন জানান, পালিয়ে যাওয়া ৮৭ বন্দীর মধ্যে বিভিন্ন সময়ে ৪৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ফিরেছেন। বর্তমানে ৩৯ জন পলাতক। তাঁদের নামের তালিকা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হয়েছে।

পলাতকদের তালিকায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সাতক্ষীরা সদরের সাহেব আলী ও ভাড়ুখালীর শাহাদাৎ হোসেন রয়েছেন। এ ছাড়া হত্যা মামলার আসামি তালার আসমা বেগম ও আমিরুল ইসলাম, কলারোয়ার আবদুল আলিম এবং শ্যামনগরের শফিকুল ইসলামও রয়েছেন। অন্যরা মাদক, নারী ও শিশু নির্যাতন, মারপিটসহ বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন।

পুলিশ ও আদালতের নথি অনুযায়ী, মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ছয় লাখ টাকা জরিমানা পেয়েছিলেন। কারাগার থেকে পালানোর পর ২০২৪ সালের ২৪ নভেম্বর তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়। একই ধরনের মামলায় রফিকুল ইসলাম গাজীর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা হয়েছে।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগারে ৫৯৬ জন বন্দী ছিলেন। ওই দিন সন্ধ্যায় হামলা ও ভাঙচুরের সময় প্রধান ফটকসহ বিভিন্ন বন্দিশালার দরজা ভেঙে দিলে বিপুলসংখ্যক বন্দী বেরিয়ে যান। পরে অনেকে সেদিন রাতেই এবং পরদিন কারাগারে ফিরে আসেন। তবে ১৫ আগস্ট পর্যন্ত ফিরে না আসা ৮৭ জনের বিরুদ্ধে কারাগার ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করা হয়।

আরও পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে ডোপটেস্ট: ডিআইজি

টেকনাফে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

পলাতক বন্দীদের দীর্ঘদিনেও গ্রেপ্তার না হওয়াকে শুধু আইনশৃঙ্খলার বিষয় হিসেবে দেখছেন না মানবাধিকারকর্মীরা। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের জেলা কমিটির সদস্যসচিব ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট মুনির উদ্দিন বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও গুরুতর অপরাধের মামলার আসামিরা দীর্ঘদিন বাইরে থাকায় নতুন করে অপরাধ বা অশান্তি তৈরির আশঙ্কা থাকে। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলার বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়া নিয়েও উদ্বেগ তৈরি হয়।

জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, ৩৯ পলাতকের অবস্থান শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁরা কোথায় অবস্থান করছেন এবং কারও সহযোগিতায় আত্মগোপনে আছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আইনের হাত থেকে পলাতক বন্দীদের পার পাওয়ার সুযোগ নেই।

এমএস/

  • সাতক্ষীরা
এ সম্পর্কিত আরও খবর
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরায় এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ৭২ ঘণ্টার আলটিমেটাম
সাতক্ষীরায় এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ৭২ ঘণ্টার আলটিমেটাম
একই দিনে আদালতে সাতক্ষীরার তিন ‘নজরুল’, দুজন কারাগারে
একই দিনে আদালতে সাতক্ষীরার তিন ‘নজরুল’, দুজন কারাগারে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।