দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৬৭ বস্তা সার বিক্রির রশিদ দেখাতে না পারায় এক সার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলামকে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় তৌহিদুল ইসলাম ৪৬৭ বস্তা সার বিক্রির রশিদ দেখাতে ব্যর্থ হন। পরে ১৯৫৬ সালের সংশ্লিষ্ট আইনের ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান ও ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম বলেন, সার বিক্রির রশিদ দেখাতে না পারায় তৌহিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সার বিক্রিতে অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে দণ্ডপ্রাপ্ত সার ব্যবসায়ীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
যে আই