দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মাগুরা সদর উপজেলার চাঁদপুর ও পারলা খালকুলপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁদপুর গ্রামের মো. ওহিদুল মোল্লা (৫০) ও পারলা খালকুলপাড়া গ্রামের মো. সজল মোল্যা (২৫)। তাদের মধ্যে ওহিদুল মোল্লার বিরুদ্ধে গাঁজা এবং সজল মোল্যার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ আনা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন পৃথক দুটি মোবাইল কোর্ট মামলায় তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে মামলার শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুন নবী জোহা দুজনকেই এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। মাগুরায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে।
যে আই