দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে খাবার খাওয়ানোর কথা বলে ৬০ বছর বয়সী এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, ঝালকাঠির কৃষ্ণকাঠি গ্রামের মোবারক আলী সিকদারের ছেলে মো. বেলাল সিকদার এবং বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে মো. নাসির মল্লিক।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে তাকে মোটরসাইকেলে করে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী নারীর অভিযোগ, সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেন। পরে ভোরে তিনি হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করে। পাশাপাশি হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
যে আই