• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার
  • টেকনাফ

টেকনাফে অস্ত্র-গুলিসহ ডাকাত খালেক আটক

কক্সবাজার প্রতিনিধি
  ১১ আগস্ট ২০২৬, ০৮:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

টেকনাফ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যাসহ ১৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল খালেক প্রকাশ নাহিদকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ২টার দিকে হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা মৌলভী পাড়া এলাকার কালুর দোকানের সামনে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে কুখ্যাত ডাকাত আবদুল খালেক (৪০)।

পুলিশ জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে আব্দুল খালেক প্রকাশ নাহিদসহ অজ্ঞাত আরও পাঁচজন ওই এলাকায় প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ধাওয়া করেন। এ সময় পাঁচজন পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় নাহিদকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

পুলিশের দাবি, আটক খালেকের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করা হয়। একই সময় পালিয়ে যাওয়ার সময় সহযোগীরা অটোরিকশাটির পেছনের সিটের বক্সে পিস্তলের দুই রাউন্ড গুলি রেখে যায়। এ ছাড়া অভিযানকালে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৬৯ রাউন্ড রাইফেলের গুলি, ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি সাদা রঙের অ্যাংলেট এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক আব্দুল খালেক বিরুদ্ধে অস্ত্রসহ সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

থানা সূত্রে জানা গেছে, খালেকের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি, হত্যা ও অপহরণসহ মোট ১৬টি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি তদন্তাধীন এবং কয়েকটি আদালতে বিচারাধীন। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, টেকনাফের উপকূলীয় ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অপরাধী চক্রের তৎপরতার কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে অপহরণ, ডাকাতি, মাদক পাচার ও মানবপাচারের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন

যশোরে যুবলীগ নেতা মুনসুর আলম আটক

১২ শিক্ষার্থীর জন্য ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে ১ জন

সাতক্ষীরায় এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ৭২ ঘণ্টার আলটিমেটাম

স্থানীয়রা পুলিশের এ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, আটক নাহিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং টেকনাফের উপকূলীয় এলাকায় অপরাধী চক্রের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কার্যকর পদক্ষেপ নেবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কুখ্যাত ডাকাত আটক আব্দুল খালেক প্রকাশ নাহিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আগামীকাল মঙ্গলবার সকালে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।

কেএম

  • আটক
  • টেকনাফ
এ সম্পর্কিত আরও খবর
যশোরে যুবলীগ নেতা মুনসুর আলম আটক
যশোরে যুবলীগ নেতা মুনসুর আলম আটক
স্পিডবোটের যাত্রী সেজে ইয়াবা পাচার
স্পিডবোটের যাত্রী সেজে ইয়াবা পাচার
কারামুক্তদের বরণ করতে গিয়ে আ.লীগের ৪ নেতাকর্মী আটক
কারামুক্তদের বরণ করতে গিয়ে আ.লীগের ৪ নেতাকর্মী আটক
কুড়িগ্রাম সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২
কুড়িগ্রাম সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।