• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি
  • রাজাপুর

১২ শিক্ষার্থীর জন্য ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে ১ জন

দেশ টিভি ডেস্ক
  ১১ আগস্ট ২০২৬, ০৮:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলার এসজিএস সেকেন্ডারি বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র একজন। অথচ এসব শিক্ষার্থীর পাঠদানের জন্য বিদ্যালয়টিতে কর্মরত রয়েছেন ১৩ জন শিক্ষক। এমন ফলাফলে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যালয়টিতে ১৩ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এর বাইরে কেরানি, পিয়নসহ চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছেন আরও পাঁচজন। শিক্ষক-কর্মচারী মিলিয়ে বিদ্যালয়টিতে মোট জনবল ১৮ জন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি কম এবং শিক্ষক উপস্থিতি ও পাঠদান নিয়েও অভিযোগ রয়েছে। কাগজে-কলমে বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী থাকলেও বাস্তবে নিয়মিত পাঁচ-ছয়জনের বেশি শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত থাকে না বলে দাবি স্থানীয়দের।

সম্প্রতি বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লাস চলাকালে কয়েকজন শিক্ষার্থী মাঠে ফুটবল খেলছে। কয়েকজন শিক্ষার্থীকে বসে গল্প করতেও দেখা যায়। ছাত্রীদের অধিকাংশই বিদ্যালয়ে ছিল না। এ সময় শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদানের পরিবেশও দেখা যায়নি।

স্থানীয়রা জানান, একসময় বিদ্যালয়টির ফলাফল ভালো ছিল। তবে সময়ের সঙ্গে শিক্ষক সংখ্যা বাড়লেও শিক্ষার মান প্রত্যাশিতভাবে বাড়েনি। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়া, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিয়েও দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে বলে জানান তারা।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ছয়জন শিক্ষার্থী অংশ নিয়ে তিনজন পাস করেছিল। এবার ১২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র একজন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রহিমা আক্তার বলেন, ‘আমাদের বিদ্যালয়ের ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। এ কারণে স্থানীয়রা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে দিতে চান না। শ্রেণিকক্ষের ভেতরেও অনেক সময় আতঙ্কের মধ্যে ক্লাস নিতে হয়। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে না আসায় পড়ালেখার মান খারাপ হয়েছে এবং ফলাফলও খারাপ হয়েছে।’

ক্লাস চলাকালে শিক্ষার্থীদের মাঠে খেলাধুলা করা এবং নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। উপজেলা পর্যায়ে খেলাধুলা চলায় শিক্ষার্থীরা মাঠে রয়েছে বলে জানান তিনি। তবে অন্য শিক্ষার্থীদের কেন শ্রেণিকক্ষে পাঠদান করা হচ্ছে না, সে বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

এ বিষয়ে ঝালকাঠির জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু ছাঈদ বলেন, ‘খোঁজ নিয়ে দেখব কী কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেল করেছে। বর্তমানে ঢাকায় আছি। পরে বিস্তারিত বলতে পারব।’

আরও পড়ুন

সাতক্ষীরায় এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ৭২ ঘণ্টার আলটিমেটাম

১১ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, পাস করলো না কেউ

স্থানীয়রা বিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদান কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে খারাপ ফলাফলের কারণ তদন্তের দাবি জানিয়েছেন। সরকারি বেতন-ভাতার বিপরীতে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি তাঁদের।

এমএম/

  • এসএসসি রেজাল্ট
  • এসজিএস সেকেন্ডারি বিদ্যালয়
  • পাস একজন
এ সম্পর্কিত আরও খবর
এসএসসি রেজাল্টের আগেই সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যু
এসএসসি রেজাল্টের আগেই সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।