• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • সাতক্ষীরা

একই দিনে আদালতে সাতক্ষীরার তিন ‘নজরুল’, দুজন কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি
  ১০ আগস্ট ২০২৬, ২১:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সাতক্ষীরার রাজনীতিতে আলোচিত তিন ‘নজরুল’কে ঘিরে সোমবার আদালতে দেখা গেছে ভিন্ন চিত্র। একই দিনে সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং শ্যামনগরের জামায়াত নেতা ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলাম আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দিন শেষে গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেও বাকি দুজনকে পাঠানো হয়েছে জেলা কারাগারে।

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ ও ভিডিও ফাঁসের সন্দেহে গাড়িচালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার মামলায় গাজী নজরুল ইসলামকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিকেলে তার জামিন মঞ্জুর করা হয়।

এর আগে এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ২২ জুলাই রাজধানীর পল্লবী থানায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মামা ওবায়দুর রহমান। একই অভিযোগে ওই দিনই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

অন্যদিকে, পাঁচটির বেশি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মণ্ডলের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৪ সালে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ‘ক্রসফায়ারের’ নামে হত্যার নির্দেশ ও মদদ দেওয়ার অভিযোগে সম্প্রতি সাতক্ষীরা সদর থানায় এসব মামলা করা হয়। মামলাগুলোর পরবর্তী শুনানির দিন ২৯ অক্টোবর ধার্য করা হয়েছে।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে ১৫ লাখ টাকা চাঁদাবাজি, প্রকৌশলীকে মারধর ও কাজ বন্ধের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা হাজী মো. নজরুল ইসলাম ও তার সহযোগী বিশ্বজিৎ মণ্ডলকেও কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুলে এসএসসিতে শতভাগ পাস

ছয় সপ্তাহের হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে সোমবার তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই দিনে সাতক্ষীরার আলোচিত তিন ‘নজরুল’কে ঘিরে আদালতের এমন ভিন্ন সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

যে আই

  • আদালত
  • হাইকোর্ট
এ সম্পর্কিত আরও খবর
আদালতে হামলায় দ্রুত বিচার আইনে মামলা
আদালতে হামলায় দ্রুত বিচার আইনে মামলা
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
পটুয়াখালীতে আদালতের আদেশের পরও জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ
পটুয়াখালীতে আদালতের আদেশের পরও জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ
এমপিওভুক্তির ক্ষেত্রে নিয়োগের পর নতুন শর্তে বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট
এমপিওভুক্তির ক্ষেত্রে নিয়োগের পর নতুন শর্তে বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।