• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নওগাঁ

মেয়েকে কোলে নেওয়া হলো না রুবেলের

নওগাঁ প্রতিনিধি
  ১০ আগস্ট ২০২৬, ২০:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

মাত্র ১৪ দিন আগে বাবা হয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের রুবেল হোসেন (২৫)। সৌদি আরবে বসে ভিডিও কলে নবজাতক মেয়ের মুখ দেখতেন তিনি। দেশে ফিরে মেয়েকে কোলে নেওয়ার অপেক্ষায় ছিলেন। তবে সেই অপেক্ষা আর শেষ হলো না। সৌদি আরবে একটি কারখানায় আগুনে পুড়ে মারা গেছেন রুবেল। মেয়েকে একবারও কোলে নেওয়া হয়নি তার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রুবেল হোসেন গন্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে। প্রায় নয় বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান তিনি। সেখানে কাজ করে পরিবারের স্বচ্ছলতার জন্য অর্থ পাঠাতেন। প্রায় আড়াই বছর আগে দেশে ফিরে বিয়ে করেন। পরে ছয় মাসের ছুটিতে দেশে এসে আবার সৌদি আরবে চলে যান। চার মাস আগে দ্বিতীয়বারের মতো সৌদি আরবে যাওয়ার পর তাঁর ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আয়েশা জান্নাতি।

স্বজনেরা জানান, মেয়ের জন্মের খবর পেয়ে রুবেল খুব খুশি হয়েছিলেন। নিয়মিত ভিডিও কলে মেয়েকে দেখতেন। দ্রুত দেশে ফিরে মেয়েকে কোলে নেওয়ার কথা বলতেন তিনি।

রুবেলের বাবা সাইদুর রহমান বলেন, মেয়েটা জন্মের পর রুবেল খুব খুশি ছিল। ভিডিও কলে মেয়েকে দেখত আর বলত, দ্রুত দেশে এসে মেয়েকে কোলে নেবে। কিন্তু সেই সুযোগ আর পেল না। এখন আমার ছেলের মেয়েটা বড় হবে বাবাকে ছাড়াই।

রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগে। এতে অন্তত ১৭ বাংলাদেশি শ্রমিক নিহত হন বলে স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত ১৩ জন রয়েছেন।

নিহতদের মধ্যে রুবেল ছাড়াও আত্রাই উপজেলার পারকাসুন্দা গ্রামের মো. জালাল, ডুবাই গ্রামের মো. সুমন হোসেন, মো. হাসিবুল হাসান শুভ, গন্ডগোহালী গ্রামের মো. মোহন প্রামাণিক, মো. সুমুন প্রামাণিক, মো. কলিউদ্দিন প্রামাণিক, উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ, মাদবপুর গ্রামের মো. মজিদুল ইসলাম, ডুবাই গ্রামের সোহেল রানা, মধ্যেবোয়ালিয়া গ্রামের মো. মিনহাজ এবং খরসতী গ্রামের মো. মহিদুল ইসলাম রয়েছেন।

আরও পড়ুন

মৌলভীবাজারে এসএসসিতে পাসের হার ৫৫.৯২ শতাংশ, জিপিএ-৫ ৭২৫

রুবেলের মৃত্যুর খবর পাওয়ার পর গন্ডগোহালী গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। মাত্র ১৪ দিন আগে যে ঘরে নবজাতকের আগমনে আনন্দের বন্যা বইছিল, সেখানে এখন চলছে শোকের মাতম।

পরিবারের স্বচ্ছলতার আশায় প্রায় নয় বছর প্রবাসে কাটিয়েছেন রুবেল। স্ত্রী ও নবজাতক মেয়েকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন। দেশে ফিরে মেয়েকে কোলে নেওয়ার সেই স্বপ্ন অবশ্য পূরণ হলো না। শেষ পর্যন্ত কফিনবন্দি হয়েই দেশে ফিরতে হচ্ছে তাকে।

যে আই

  • অগ্নিকাণ্ড
  • মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
ভিডিও কলে ছেলেকে দেখে শেষ বিদায় সোহেলের
ভিডিও কলে ছেলেকে দেখে শেষ বিদায় সোহেলের
সৌদির আগুনে শেষ দুই ভাইয়ের স্বপ্ন
সৌদির আগুনে শেষ দুই ভাইয়ের স্বপ্ন
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
কুড়িগ্রামে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫
কুড়িগ্রামে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।