দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে সাগরী খাতুন (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সাগরী খাতুন ওই গ্রামের জামরুল ইসলামের স্ত্রী।
সাগরী খাতুনের স্বামী জামরুল ইসলাম জানান, বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান তার স্ত্রী। পরে পানিতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএস/