দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার ৫৫ দশমিক ৯২ শতাংশ। এ বছর জেলায় ১৯ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ১০৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭২৫ জন।
উপজেলাভিত্তিক ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে বড়লেখা। এ উপজেলায় পাসের হার ৬০ দশমিক ০২ শতাংশ। এরপর কুলাউড়ায় ৫৯ দশমিক ১৩, মৌলভীবাজার সদরে ৫৯ দশমিক ০৩, জুড়ীতে ৫৬ দশমিক ২৯, শ্রীমঙ্গলে ৫৬ দশমিক ০৩, রাজনগরে ৫০ দশমিক ৬৩ এবং কমলগঞ্জে ৪৬ দশমিক ০২ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে জেলার মধ্যে শীর্ষে রয়েছে মৌলভীবাজার সদর উপজেলা। এখানে ১৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শ্রীমঙ্গলে ১৫৫, কুলাউড়ায় ১২০, কমলগঞ্জে ১১৪, বড়লেখায় ৭২, রাজনগরে ৪২ এবং জুড়ীতে ২৭ জন জিপিএ-৫ পেয়েছে।
এদিকে এসএসসি ভোকেশনালে জেলার ১৪টি প্রতিষ্ঠানের ৭২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। এ বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৩৩ শতাংশ। উপজেলাগুলোর মধ্যে কমলগঞ্জে সর্বোচ্চ ৮৬ দশমিক ৪৮ শতাংশ এবং শ্রীমঙ্গলে সর্বনিম্ন ৪২ দশমিক ৮৬ শতাংশ পাস করেছে।
এসএসসি কারিগরি পরীক্ষায় জেলার তিনটি প্রতিষ্ঠানের ২৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪১ জন। জিপিএ-৫ পেয়েছে সাতজন। এ বিভাগে পাসের হার ৪৯ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে রাজনগরে পাসের হার ৭৫ শতাংশ, বড়লেখায় ৫৪ দশমিক ৩২ শতাংশ এবং মৌলভীবাজার সদরে ৩৬ দশমিক ১৯ শতাংশ।
দাখিল পরীক্ষায় জেলায় পাসের হার ৫০ দশমিক ৫৬ শতাংশ। ৭৪টি প্রতিষ্ঠানের ৪ হাজার ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৮৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন।
দাখিলে উপজেলাগুলোর মধ্যে শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৫৭ দশমিক ৭১ শতাংশ এবং কমলগঞ্জে সর্বনিম্ন ৩৮ দশমিক ৫৩ শতাংশ পাস করেছে। জুড়ীতে পাসের হার ৫৫ দশমিক ১০, কুলাউড়ায় ৫৩ দশমিক ৯৪, বড়লেখায় ৫১ দশমিক ৭০, মৌলভীবাজার সদরে ৫১ দশমিক ১৪ এবং রাজনগরে ৪১ দশমিক ৬৬ শতাংশ।
দাখিল ভোকেশনালে রাজনগরের একটি প্রতিষ্ঠানের ২০ জন পরীক্ষার্থীর মধ্যে আটজন পাস করেছে। এ বিভাগে পাসের হার ৪০ শতাংশ। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
সামগ্রিক ফলাফলে সাধারণ এসএসসিতে বড়লেখা এবং দাখিলে শ্রীমঙ্গল উপজেলায় পাসের হার সবচেয়ে বেশি। অন্যদিকে সাধারণ এসএসসিতে কমলগঞ্জ এবং দাখিলে একই উপজেলার ফলাফল সবচেয়ে পিছিয়ে রয়েছে।
যে আই