দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনা জেলা শহরের নিজ ঘর থেকে স্বর্ণা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকালে সদর উপজেলা কোয়ার্টার সংলগ্ন জয়নগর এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্বর্ণা আক্তার (২৫) সদর উপজেলার দক্ষিণ কাটলি এলাকার নাজমুল হাসান নাহিদের স্ত্রী। তারা জয়নগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে স্বর্ণা নিজ কক্ষে দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় রবিবার সকাল ৯টার দিকে ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না মেলায় প্রতিবেশিরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় জানালার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় স্বর্ণার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পুলিশ। সেখানে মৃত্যুর আগে স্বর্ণার লেখা একটি চিরকুট পাওয়া যায়।
চিরকুটে কি লেখা রয়েছে-তা জানা সম্ভব হয়নি। স্বর্ণা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
কেএম