দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলনবিলের অপার পর্যটন সম্ভাবনা যাচাই ও তা বিকাশের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার (৮ আগস্ট) দুপুরে চলনবিলের অন্যতম কেন্দ্রস্থল তাড়াশের ঐতিহাসিক মান্নাননগর ও দোবিলা এলাকা সরাসরি ঘুরে দেখেন মন্ত্রী। পরে তিনি স্থানীয় দর্শনীয় স্থানগুলোর ওপর নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র (ডকুমেন্টারি) উপভোগ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফরোজা খানম রিতা বলেন, এই এলাকার মানুষের কথা শুনেছি, বিভিন্ন আকর্ষণীয় স্পটগুলোও প্রত্যক্ষ করেছি। সার্বিক দিক বিবেচনায় চলনবিল এলাকায় 'ইকো ট্যুরিজম' গড়ে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে।
প্রকল্পের স্থায়িত্ব ও অর্থনৈতিক দিক উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘আমরা এখানে যাই করি না কেন, তা যেন দীর্ঘমেয়াদে টেকসই (ভায়োবল) হয় এবং রাজস্ব আয় নিশ্চিত করে। স্থানীয় মানুষ যেন এই উন্নয়ন প্রকল্প থেকে তাদের জীবিকা ও আর্থ-সামাজিক পরিবর্তনের পথ খুঁজে পান সেটাই আমাদের মূল লক্ষ্য।’
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য মো. ভিপি আয়নুল হক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএম