দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ফরেস্ট গেট এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি এ কে এম মঞ্জুর মোরশেদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরেস্ট এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) পাঁচলাইশ থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মনজুর মোরশেদ রাউজান একালাকার পশ্চিম গুজরিয়া ২ নম্বর ইউনিয়নের বাসিন্দা।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম দেশ টিভিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ষোল শহর ফরেস্ট গেট এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামি মঞ্জুর মোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
কেএম