দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় তাবলীগ জামাতের কার্যক্রমে অংশ নিতে এসে বিদ্যুতায়িত হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে আদর্শপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদের ছাদে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইব্রাহিম মাগুরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজনান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মোয়াজ্জেম ছিলেন। তিনি তাবলীগ জামাতের কার্যক্রমে অংশ নিতে স্টেডিয়ামপাড়ায় অবস্থান করছিলেন।
প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তিনি মসজিদের ছাদে উঠেছিলেন। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মূল লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
তাবলীগ জামাতে অংশ নিতে ঘর থেকে বের হওয়া ওই যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, স্টেডিয়ামপাড়া এলাকায় বিদ্যুতায়িত হয়ে তাবলীগ জামাতের এক সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
যে আই