দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটির দিনেও পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটি জোনাল অফিস খোলা রেখে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।
বুধবার সকালে শহরের পোস্ট অফিস রোডে সোনালী ব্যাংকের সামনে অবস্থিত প্রতিষ্ঠানটির জোনাল অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিস কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।
অফিসে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা অফিসে এসেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের অফিসে আসতে বলেছে। তাই নির্দেশনা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করছি।”
এ বিষয়ে জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মো. হাসানুজ্জামানের কাছে সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখার কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এটি একটি রাষ্ট্রীয় কর্মসূচি, তাই সবারই এটি পালন করা উচিত। কোনো প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অমান্য করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
যে আই