দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে এক সাংবাদিককে বের করে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ জুবাইর স্টার টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। ঘটনার পর দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠায়।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক জুবাইর জানান, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি অনুষ্ঠান কাভার করতে গিয়ে ভিডিও ও ছবি ধারণ করছিলেন। এ সময় শামীম নামে এক বিএনপি কর্মী তাকে টেনে বাইরে নিয়ে মোটরসাইকেলে উঠতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে কয়েকজন মিলে তাকে মারধর করেন। হামলাকারীরা তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।
জুবাইরের দাবি, কেন তাকে মারধর করা হয়েছে তা তিনি জানেন না। তার ধারণা, সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা করা হয়েছে। হামলাকারীদের সবাইকে শনাক্ত করতে না পারলেও তারা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় অনুষ্ঠানে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলীসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী বলেন, তারা সবাই অডিটোরিয়ামের ভেতরে ছিলেন। বাইরে গোলযোগের খবর পেয়ে ওসিসহ বের হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, হামলার পর আহত সাংবাদিককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোহাম্মদ জুবাইর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসক তাকে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন।
যে আই